1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

তারেক রহমানের নির্দেশে বিএনপি চায় লাশ ফেলতে: কাদের

  • প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৮৩৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র উদ্দেশ্য একটা লাশ ফেলা, লন্ডন থেকে তারেক রহমান সেই নির্দেশই দিয়েছেন।

সোমবার (৩১ জুলাই) সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি৷ সমাবেশের পরের দিন অবরোধ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সমাবেশের পরের দিন কর্মসূচির দেওয়া কোন ধরনের গণতন্ত্র? এটা তো নির্বাচনকে বাধাগ্রস্ত করা।

তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে৷ এ সময় ভিসানীতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ভিসানীতি তো বিএনপি’র উপর প্রয়োগ করা উচিৎ।

নির্বাচন প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, আমরা নির্বাচন চাই, উত্তেজনায় যাব না। নির্বাচন পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে, তবে ধরন পাল্টাবে। নির্বাচন পর্যন্ত ছাড়াছাড়ি নেই। তারা যে করেই হোক সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। আমরা মাঠে আছি।

রাজনীতির চিত্র এখন সহিংসতার দিকে যাচ্ছে, এ দায় বিরোধী দলের নাকি সরকারের? এমন প্রশ্নের উত্তরে কাদের বলেন, বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ ব্যক্তি ও দলের ওপর দায় বর্তায়। এটি ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক কথাই আসে।

বিএনপি’র অবরোধ ও অবস্থান কর্মসূচি সম্পর্কে মন্ত্রী বলেন, বিএনপি দেশের প্রধান প্রধান মহাসড়কগুলো বন্ধ করবে, ঢাকা-চট্টগ্রাম যোগাযোগ বন্ধ হয়ে যাবে, ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ হয়ে যাবে, এমন তো হতে পারে না। এটা কোন রাজনীতি? এটা কোন গণতন্ত্র? নির্বাচন সামনে রেখে যারা এমন কর্মসূচি নেন তাদের ওপরই ভিসানীতি কার্যকর করা উচিৎ। এটি পরিষ্কারভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা।

পুলিশের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, তারা যখন ঢাকা-চট্টগ্রাম সড়ক বন্ধ করে দিল, তখন পুলিশ চুপ করে থাকবে? জনগণের জানমাল রক্ষা করা ও যানচলাচল স্বাভাবিক রাখা এটি পুলিশের দায়িত্ব।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকারের অবস্থান কী জানতে চাইলে তিনি বলেন, সরকার সরকারের পথেই আছে। সরকারের উদ্দেশ্য শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ