1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ২

  • প্রকাশিত : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৪৭ 0 সংবাদ টি পড়েছেন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি // সাড়ে ১৩ লাখ টাকার চুরি হওয়া ব্যাটারি উদ্ধার করেছে গাজীপুরের শ্রীপুর থানায় পুলিশ। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. সুরুজ মিয়া (৩৮) ও মো. জামাল মিয়াকে (৩৫)। গতকাল শনিবার রাতে এ ঘটনায় শ্রীপুর থানায় গ্রামের চায়না লেক পাওয়ার সাপ্লাই বিডি লিঃ নামক কারখানার কান্ট্রি ম্যানেজার আনিছুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন টাঙ্গাইল জেলা সদরের ভালুক কান্দি এলাকার মো. আফসার মোল্লার ছেলে মো. সুরুজমিয়া, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দূর্চাপুর গ্রামের এরশাদ খান ওরফে বাচ্চুমিয়ার ছেলে ইমরান শেখ ওরফে রনি এবং একই গ্রামের মৃত হাবিবুল্লার ছেলে মো. জামাল।

মামলার সূত্রে জানা যায়, গত ১২ মার্চ চায়না লেক পাওয়ার সাপ্লাই বিডি লিঃ নামক কারখানায় থেকে সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ২০০ মডেলের ২১১টি অটোরিক্সার ব্যাটারি বগুড়া জেলার ডিলার আক্তার মেশিনারীজের নিকট পাঠায়। ব্যাটারি পাঠানোর জন্য কোম্পানির মনোনীত পদ্মা ট্রাভেল এজেন্সির ম্যানেজার ইমরান খান রনি পিকআপ ভাড়া করে দেয়। বিকেল ৪টার দিকে ব্যাটারি নিয়ে পিকআপটি রওনা দিলেও যথা সময়ে ব্যাটারিবাহী পিকআপটি গন্তব্যে পৌঁছেনি। এরপর থেকে পিকআপ চালক জামাল এবং পদ্মা ট্রাভেলসের ম্যানেজার রনি মোবাইল বন্ধ করে দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) কামরুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে চুরি হওয়া ব্যাটারি নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চুরির সঙ্গে জড়িত দুইজনকে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, কোম্পানির অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ