1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বার থেকে বের করে দেওয়ায় আগুন, নিহত ১১

  • প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৪২ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // মেক্সিকোর একটি বারে নারীদের সঙ্গে বাজে ব্যবহার করায় এক ব্যক্তিকে সেখান থেকে বের করে দিলে ওই ব্যক্তি ফিরে এসে বারটিতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় বারটিতে থাকা ১১ জন নিহত হয়েছেন। দগ্ধ হন আরও চারজন।

নিহতদের মধ্যে চার নারী ও সাতজন পুরুষ রয়েছেন। শনিবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর রয়টার্স ও সিএনএনের। মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা অঙ্গরাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরে এ ঘটনা ঘটে।  স্থানীয় সময় শুক্রবার রাতে বারটিতে অগ্নিসংযোগ করা হয়।

আগুনে সাতজন পুরুষ ও চারজন নারী নিহত হন। আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় রাজ্যের প্রসিকিউটর দপ্তর। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নেশাগ্রস্ত অবস্থায় বারের অতিথি বিশেষ করে নারীদের সঙ্গে অসভ্য আচরণ করছিলেন অভিযোগ তুলে এক ব্যক্তিকে বারের নিরাপত্তারক্ষীরা জোর করে বের করে দেয়।

পরে তিনি ফিরে আসেন এবং বারের দরজা লক্ষ্য করে মলোটভ ককটেলজাতীয় দাহ্য বস্তু নিক্ষেপ করেন। শহরের মেয়র সান্তোস গোঞ্জালেস বলেন, এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ