1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বাঘের আক্রমণে আহত গরু জবাই করে মাংস ভাগাভাগি

  • প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৪৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বাঘের আক্রমণে আহত একটি গরু উদ্ধার করে জবাই করে ভাগ বাটোয়ারা করে নিয়েছে উদ্ধাকারীরা।শনিবার (২২ জুলাই) বিকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সুন্দরবন ইউনিয়নের গোড়া বুড়বুড়িয়া এলাকায় খালের পাড়ের লোকালয়ে এ ঘটনা ঘটে।

গরুর মালিক সুন্দরবন ইউনিয়নের আগলাদিয়া গ্রামের আকবার তালুকদারের ছেলে ফারুক তালুকদারের স্ত্রী বলেন, উদ্ধারকারীরা গরুটিকে উদ্ধার করে নিয়ে এসে জবাই করে মাংস ভাগবাটোয়ারা করে নিয়ে যায়। তারা তিন ভাগের ১ ভাগ (প্রায় ১৫ কেজি) আমাদের দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. কাওছার হাওলাদার বলেন, বিষয়টি আমি শুনেছি, বিকাল ৩টার দিকে গোড়াবুরবুড়িয়া এলাকায় নদীর তীরে বাঘে গরুটিকে আক্রমণ করলে স্থানীরা ছাড়িয়ে আনে।

তখন গরুটি জীবিত ছিলো। পরে গরুটিকে জবাই করে যারা উদ্ধার করেছে তারা কিছু মাংস নিয়ে গেছে। গরুটির ৪৫ কেজির মতো মাংস হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের কাটাখালি টহলফারির ইনচার্জ অনিমেষ সরকার বলেন, হঠাৎ করেই একটা বাঘ গরুটাকে আক্রমণ করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে বাঘটি গরুটাকে ছেড়ে পালিয়ে যায়। খরমা খালটি ছোট হওয়ায় মাঝে মাঝে বাঘের আনাগোনা ও আক্রমণের ঘটনা ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ