1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২০৩ 0 সংবাদ টি পড়েছেন

ঝালকাঠির নলছিটিতে ১৯ বছর বয়সি এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে হাবিব হাওলাদার (৫০) নামের একজনকে আটক করেছে র‌্যাবের সদস্যরা। রোববার (৯ জুলাই) রাত ৯ টার দিকে খুলনা জেলার খালিসপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর সিপিএসসি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গ্রেপ্তার হাবিব হাওলাদার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুশঙ্গল এলাকার এসকেন হাওলাদারের ছেলে।

মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই যুবতী তার নিজ বসতঘরে ঘুমিয়ে ছিল। তখন তার মা নিজের জন্য ওষুধ আনতে শেওতা বাজারে গেলে খালি ঘরে একা পেয়ে আসামী হাবিব হাওলাদার বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে।

এসময় তার চিৎকারে তার বড় ভাই নয়ন চন্দ্র সাহা ছুটে আসলে ভিসকটিমকে ধর্ষন করতে দেখে আসামী হাবিব হাওলাদারের গায়ের পাঞ্জাবী ধরে ফেললে সে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে নলছিটি থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ওই ভিকটিমকে উদ্ধার করে।পুলিশ ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

একঘটনায় ওই যুবতীর ভাই পরেদিন সকালে বাদী হয়ে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন আইন আইনে একটি একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে র‌্যাব-৮ ও র‌্যাব-৬, যৌথ অভিযান পরিচালনা করে আসামীকে ২৪ ঘন্টার মধ্যে খুলনার খালিসপুর থেকে গ্রেফতার করা হয়। আসামিকে নলছিটি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ