1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

হেঁটে হজ করতে যাত্রা শুরু করলেন আদিব

  • প্রকাশিত : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২১৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশে নিজ বাড়ি থেকে রওনা দিয়েছেন আলিফ মাহমুদ আদিব (২৫)। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বটতলী ইউনিয়নের শেয়ার বাতাবাড়িয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত. আব্দুল মালেকের ছেলে।

শনিবার (৮ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বটতলী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জলিল। আদিব শনিবার (৮ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে হেঁটে যাত্রা শুরু করেন। পরিবার সূত্রে জানা যায়, আদিব ছোটকাল থেকে ভ্রমণ পিপাসু। তার আশা তিনি হেঁটে হজ পালন করবেন।

এই ভাবনা থেকে সকাল নিজ বাড়িতে মোনাজাত করে পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়। হেঁটে সৌদি আরব গিয়ে ২০২৪ সালের হজ পালন করবেন আদিব। ইতোমধ্যে আদিব বটতলী ইউপি হয়ে নাঙ্গলকোট উপজেলা সদর বাজারে পৌঁছেছেন।

আদিবের বাবা আব্দুল মালেক ২০১১ সালে মারা যান। মা জরিনা মালেক, তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। হেঁটে হজ পালনের যাত্রার বিষয়ে আদিব জানান, ছোটবেলা থেকে ভ্রমণ করা তার নেশা। ২০২২ সালের নভেম্বর মাসের দিকেও তিনি বাইসাইকেলে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেন। বাড়ি থেকে যাত্রা শুরু করে কুমিল্লা হয়ে ঢাকা যাবেন। সেখান থেকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাবেন। ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এ বিষয়ে বটতলী ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘আমার ইউনিয়ন পরিষদ থেকে কাগজপত্র রেডি করে দিয়েছি। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন।’ এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) কানন চৌধুরী বলেন, ‘তার সকল কাগজপত্র দেখেছি। আমাদের পক্ষ থেকে তাকে সব সহযোগিতা করা হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ