1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন

ঢাকায় শিশু ধর্ষণ করে বরিশালে আত্মগোপন, কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২৪৭ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // রাজধানী ঢাকার ধানমন্ডিতে ১৫ নম্বর এলাকার ৩/এ রোডের একটি ভবনের ছাদে নিয়ে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িত আসামি মাহাদি হাসান জারিফকে (২৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) বরিশাল কোতোয়ালী থানার জর্ডান রোডে সৎ বাবার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ধানমন্ডিতে ভবনের ছাদে নিয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করে বরিশাল থেকে ঢাকায় আনা হয়েছে।

পারভেজ ইসলাম আরও বলেন, গ্রেপ্তার মাহাদি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর তিনি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। তাকে গ্রেপ্তারের পর আমরা জানতে পেরেছি, ঢাকার কল্যাণপুরে তার মামার বাসা। বরিশাল থেকে এসে এখানে তিনি থাকতেন। আর ধানমন্ডি লেক ও এর আশেপাশে ঘুরে বেড়াতেন। এই এলাকায় তার ফ্রেন্ড সার্কেল আছে।

তিনি স্বীকার করেছেন, বন্ধুদের নিয়ে লেকে আসা বিভিন্ন মেয়েদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন। একবার লেক থেকে সাইকেল চুরি করতে গিয়ে ধরা পরেছিলেন তিনি।

ঘটনার দিনের বিষয়ে ওসি বলেন, গত ৩ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী বাসা থেকে অভিমান করে বের হয়ে ধানমন্ডি লেকে আসেন। তিনি মন খারাপ করে বসেছিলেন। এই সময় মাহাদি মেয়েটিকে টার্গেট করে। মেয়েটা সহজ সরল হওয়ায় তার ফাঁদে পরে যায়। গ্রেপ্তার মাহাদি মেয়েটিকে নানাভাবে কথার ফাঁদে ফেলে বিভিন্ন দিকে ঘুরায়। এক পর্যায়ে ৩/এ নম্বর সড়কের এ এম এম সেন্টার নামের একটি ভবনের সাত তলার ছাদে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ধর্ষণ করেন মেয়েটিকে। পরে মেয়েটাকে রেখে তিনি পালিয়ে বরিশাল চলে যান।

এদিকে গত ৪ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় অজ্ঞাত আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ