1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

সিএনজি-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল মা- মেয়ের, আহত ২

  • প্রকাশিত : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২৩৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটিতে বরিশাল -ঝালকাঠি মহাসড়কে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যাত্রী মা মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন।সোমবার (৫ জুন) সকাল ৫টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান নিশ্চিত করেছেন।

নিহত নারী যাত্রীরা হলেন,রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম( ৩৫) ও তার মেয়ে ছোয়ামনি (১৭)। আহতদেরকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়,ভোর ৫ টার দিকে একটি মিনিট্রাক ঢাকা মেট্রো ন ১৫ -২৩ ৩৬ বরগুনার জেলার বামনা থানা হইতে ভাঙ্গারি মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল বরিশাল হইতে আগত ঝালকাঠিগামী সিএনজি বরিশাল মেট্রো থ ১১-১১১১ অতিক্রম করার সময় ট্রাকের ধাক্কা লাগে।

এসময় সিএনজিতে থাকা ড্রাইভার সহ ৪ জন যাত্রীর মধ্যে ২ জন গুরুতর আহত হয়, অন্যান্যরাও আহত হয়। আহত যাত্রীদেরকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ২ জন মারা যান। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে।এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ