1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৩১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঢাকা ও চট্টগ্রামে পশুর হা‌ট-সংলগ্ন ব্যাংকের শাখা ও উপ-শাখা ঈদের আগের দিন পর্যন্ত খোলা রাখার নির্দেশ দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। একই স‌ঙ্গে এসব শাখায় ঈদের আগের ৪ দিন রাত ১০টা পর্যন্ত লেনদেন পরিচালনা কর‌তে বলা হ‌য়ে‌ছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত সার্কুলার জা‌রি ক‌রে বাণিজ্যিক ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কা‌ছে পাঠিয়েছে। পশু ব্যবসায়ী‌দের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে এ নির্দেশনা দি‌য়ে‌ছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহার আ‌গে ২৫ ও ২৬ জুন স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা কর‌তে হবে। এর পরের দুদিন ২৭ ও ২৮ জুন (মঙ্গল ও বুধবার) ব্যাংক বন্ধ থাকলেও কোরবানির পশুর হাটের নিকটবর্তী শাখাগুলো খোলা থাক‌বে। এসব শাখায় ওই দুদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা কর‌তে হবে।

প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপন ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শাখা, উপ-শাখা ও বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক ভাতা প্রদান করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ