1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান, মারধর করায় বিষপান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২০৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করায় এক এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে প্রেমিকের পরিবারের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২২ জুন) কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২১ জুন) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছেন।

অভিযুক্ত ব্যক্তি উপজেলার পানিয়ালপুকুর পণ্ডিতপাড়া গ্রামের জব্বারের ছেলে সেলিম (২২)। ভুক্তভোগী ছাত্রীর দাবি, সেলিমের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সেলিম বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করে। পরে সেলিম অন্যত্র বিয়ে করে।

এ কারণে ভুক্তভোগী গত শনিবার বিয়ের দাবিতে তার বাড়িতে ওঠে। পরে সেখানে অভিযুক্তের পরিবারের লোকজন তাকে মারধর করায় সে বিষপান করে। ওসি রাজীব কুমার রায় জানান, রংপুর মেডিকেলে চার দিন চিকিৎসাধীন থাকার বুধবার রাতে ভুক্তভোগীর মা ছয়জনের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ