1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

কলাগাছের সঙ্গে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

  • প্রকাশিত : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২০৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কলাগাছের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় অধীর চন্দ্র তালুকদার (৪০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে পৌরশহরের চিংগড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অধীর তালুকদার পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জের শিকারপুর এলাকার নিমতলা গ্রামে। তিনি কলাপাড়ার চিংগড়িয়া এলাকার সবিনয় চন্দ্র পাইকের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।প্রতিবেশীরা জানান, সকালে খাবার খেয়ে তিনি ঘর থেকে বের হন। দুপুরে বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজির পরে বাড়ি থেকে কিছুদূরে কলাবাগানে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, অধীর তালুকদার কলাপাড়ায় দীর্ঘদিন ধরে কাঠের ব্যবসা করে আসছেন। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ