1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

কোস্টগার্ডের বহরে যুক্ত হলো অত্যাধুনিক ৫ নৌযান

  • প্রকাশিত : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৫১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বাংলাদেশ কোস্টগার্ডের অত্যাধুনিক দুইটি জাহাজ, দুইটি টাগবোট ও একটি ভাসমান ক্রেন কমিশনিং করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব নৌযান উদ্বোধন করেন তিনি। এই পাঁচটি নৌযানের মধ্যে নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সরকারী প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে নির্মাণ করা হয়েছে দুটি ইনসোর প্যাট্রল জাহাজ। এগুলো হচ্ছে- বিসিজিএস জয় বাংলা, বিসিজিএস অপূর্ব বাংলা।

দুটি টাগ বোট বিসিজিটি প্রত্যয়, বিসিজিটি প্রমত্ত এবং ভাসমান ক্রেন বিসিজিএফসি শক্তি নির্মাণ করা হয় খুলনা শিপইয়ার্ডে। কমিশনিংয়ের মাধ্যমে কোস্ট গার্ডের বহরে নব সংযোজিত এই জাহাজগুলো আজ (বুধবার) থেকে আনুষ্ঠানিকভাবে তাদের অপারেশনাল কার্যক্রম শুরু করলো।

এসব নৌযান কোস্টগার্ড বহরে যুক্ত হওয়ার মাধ্যমে বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজে চুরি রোধ, সমুদ্রপথে মানব ও মাদক পাচার নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সমুদ্র সীমানায় টহল এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও নৌযান দুর্ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনায় সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কোস্ট গার্ডের অপারেশনাল কার্যক্রম বেগবান করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ উপলক্ষ্যে চট্টগ্রামের পতেঙ্গা জেটিতে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে কমিশনিং হওয়া পাঁচটি নৌযানের ওপর একটি তথ্য-চিত্র প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কোস্টগার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী জাহাজগুলোর দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেনদের হাতে ‘কমিশনিং ফরমান’ তুলে দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ