1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

অসহায় মায়েদের ফ্রিজ উপহার দিলেন তাসরিফ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩২৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // গান-বাজনার পাশাপাশি অসহায় ও দুস্থদের পাশে প্রায়ই পাওয়া যায় তরুণ গায়ক তাসরিফ খানকে। গত বছর বন্যা কবলিত সিলেট-সুনামগঞ্জসহ বেশ কিছু এলাকার মানুষদের পাশে দাঁড়িয়ে বেশ প্রশংসিত হন তিনি।

সাহায্য চেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ২ কোটিরও বেশি টাকা তুলে ছুটে যান সিলেট-সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের কাছে। এবার ‘কুঁড়েঘর’ ব্যান্ডের এই গায়ক ছুটে গেলেন রাজধানীর ‘আপন নিবাস’ বৃদ্ধাশ্রমে। গতকাল রোববার সেখানে থাকা অসহায় মায়েদের সঙ্গে বেশ কিছু সময় কাটান তাসরিফ।

এ সময় তাদের খোঁজখবর নেন, সুখ-দুঃখের কথা জানতে চান। আর যাওয়ার সময় তাদের জন্য উপহার হিসেবে একটি ডিপ ফ্রিজ তুলে দেন। ফ্রিজ দেওয়ার বিষয়টি জানিয়ে ফেসবুকে তাসরিফ লিখেছেন, ‘যেহেতু সামনে কোরবানি ঈদ আসছে এবং ঈদে অনেকেই বৃদ্ধাশ্রমে গোশত পাঠায়। তাই আমার মনে হয়েছে ফ্রিজটা ওনাদের কাজে আসবে।’

আর এক দিন আগে ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, কিছু দিন ধরে খুব ইচ্ছা করছে কোনো বৃদ্ধাশ্রমে যেয়ে সময় কাটাতে। ঢাকার আশপাশে কোনো চেনাজানা বৃদ্ধাশ্রম এর সন্ধান জানলে আমায় জানান প্লিজ।

সংগীতশিল্পীর পাশাপাশি তাসরিফ খান একজন লেখকও। চলতি বছর প্রকাশ হয় তার লেখা প্রথম বই ‘বাইশের বন্যা’। যেখানে তুলে ধরা হয়েছে গত বছর বন্যা কবলিত বিভিন্ন এলাকার মানুষজনকে সাহায্য করতে গিয়ে নানা অভিজ্ঞতার গল্প।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ