1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৯৭ 0 সংবাদ টি পড়েছেন
বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় ছিটকে পড়ে তাজীন খান (২১) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ জুন) বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়কের গৌরনদীর কাছেমাবাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বিকেলে তিনি মারা যান।

তাজীন সরকারি বরিশাল কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিল।

সে নগরীর ভাটিখানা জোড় মসজিদ এলাকার খান বাড়ির বাসিন্দা ইউসুফ আলী খানের ছেলে। তার বাবা সবজি ব্যবসায়ী।

বাবা ইউসুফ আলী খান বলেন, পড়াশুনার পাশাপাশি মোবাইল ফোনের সরঞ্জামাদি বিক্রির পাইকারী প্রতিষ্ঠানে চাকরি করতো তাজীন। জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে মোবাইল ফোনের সরঞ্জামাদি পৌঁছে দেওয়া ও অর্ডার গ্রহণ করত। রোববার সকালে গৌরনদীতে সরঞ্জামাদি পৌঁছে দিয়ে বরিশালের উদ্দেশে মোটরসাইকেলযোগে ফিরছিল। কাছেমাবাদ এলাকা অতিক্রমকালে ঢাকা থেকে বরিশালগামী ডলফিন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা গেছে সে।

গৌরনদী মহাসড়ক থানার ওসি গোলাম রসুল বলেন, ডলফিন পরিবহণের বাসের ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হয় তাজীন। স্থানীয়দের কাছে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ডলফিন পরিবহণের বাসটি মহাসড়কের ইছলাদি টোলপ্লাজা থেকে আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ