1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

প্রেমিককে বিয়ে করেই অনশন ভাঙলেন সেই কলেজছাত্রী

  • প্রকাশিত : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩৪৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় অনার্স পড়ুয়া এক কলেজছাত্রী সহপাঠী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থানের একদিন পর বিয়ে সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকালে দুইপক্ষের সম্মতিতে আট লাখ টাকা কাবিননামায় সহপাঠী প্রেমিক শাকিলের সঙ্গে বিয়ে সম্পাদনের পর অনশন ভাঙেন ওই কলেজছাত্রী।পরে ওইদিন দুপুরে দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা রেজিস্ট্রার ইব্রাহিম খলিল এই কাবিননামা সম্পন্ন করেন।

বিয়ে সম্পন্ন হওয়ার সময় উপস্থিত ছিলেন- ওই কলেজ ছাত্রীর পিতা মোশাররফ মৃধা, প্রেমিক সহপাঠী শাকিলের পিতা আলমগীর হাওলাদার, চরমানিকা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমিন, চরমানিকা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে মো. শাকিলের সঙ্গে দীর্ঘ দেড় বছর ধরে একই ক্লাসের এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের একপর্যায়ে তাদের দেখা-সাক্ষাৎ হতো।

বেশ কয়েকবার ওই ছাত্রীকে বাড়িতেও নিয়ে যায় প্রেমিক শাকিল। বিয়ের আশ্বাস দিয়ে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে শাকিল।পরে বৃহস্পতিবার সকালে সহপাঠী প্রেমিক শাকিল হাওলাদার ওই ছাত্রীকে তার বাড়িতে দেখা করতে বললে ওই ছাত্রী তাদের বাসায় গিয়ে তাকে না পেয়ে তার বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে তাকে পায়। পরে শাকিলের সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে তাকে বিয়ে করার জন্য চাপ দেয়। কিন্তু বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে পালিয়ে যান শাকিল।

এরপর সহপাঠী শাকিলকে না পেয়ে তাদের বাড়িতে গিয়ে অনশন শুরু করে ওই ছাত্রী। ঘটনাটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ