1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

ভুয়া র‌্যাব কর্মকর্তাকে গ্রেপ্তার করল আসল র‌্যাব

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২১৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর গলাচিপা উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাপ্টেন পরিচয় দিয়ে অর্থ আদায়ের অভিযোগে শহীদুল ইসলাম (৪০) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুরা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

আটক শহীদুল ইসলাম গলাচিপার বড় গাবুরা গ্রামের মোসলেম প্যাদার ছেলে। র‍্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক শহীদুল ইসলাম নিজেকে র‍্যাবের ক্যাপ্টেন মো. মনিরুজ্জামান পরিচয় দিয়ে মুঠোফোনে বরগুনার আমতলী উপজেলার এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেন। টাকা না দিলে যেকোনো মুহূর্তে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো ও হত্যার হুমকি দেন তিনি। একপর্যায়ে নিরুপায় হয়ে ওই ব্যক্তি শহীদুলের দেওয়া বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠান। পরে আবারও টাকা দাবি করলে তিনি র‍্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্প বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

তদন্তে র‍্যাব অভিযোগের সত্যতা পেয়ে ওই যুবককে আটক করতে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় গতকাল রাত সাড়ে ১০টার দিকে র‍্যাবের পটুয়াখালী ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে বড় গাবুরা গ্রাম থেকে ওই যুবককে আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি মুঠোফোন ও বিকাশ হিসাবনম্বর হিসেবে ব্যবহৃত দুটি সিম কার্ড জব্দ করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার তুহিন রেজা সাংবাদিকদের বলেন, র‍্যাবের ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ