1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

হাতপাখা প্রার্থীর ওপরে হামলার প্রতিবাদে আ.লীগ নেতার পদত্যাগ

  • প্রকাশিত : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৭২ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম হাওলাদার (৪৫) দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে তিনি নিজে এ ঘোষণা দেন। শাহ আলম হাওলাদার কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক কাউন্সিলর। শাহ আলম হাওলাদার জানান, ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে হাত পাখা মনোনীত মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। যে কারণে তিনি মন থেকে অনেক ব্যথিত হয়েছেন। আর তাই তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরো জানান, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতির কিছু কার্যকলাপে তিনি অতিষ্ঠ এবং ক্ষুব্ধ। শাহ আলম হাওলাদার বলেন, ‘আমি আমার পুরো জীবন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলাম। গত ৩০ বছর আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে থেকে একজন একনিষ্ঠ আওয়ামী লীগ কর্মী হিসাবে কাজ করেছি।

তবে গতকাল আওয়ামী লীগ পন্থী কিছু লোক একজন আলেমের ওপরে হামলা করায় আমি ব্যথিত হয়েছি। আমি একজন মুসলমান হিসাবে এই হামলার প্রতিবাদ সরূপ আওয়ামী জীবনের ইতি টেনেছি।’ এ বিষয়ে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মোল্লা বলেন, কুয়াকাটা পৌরসভায় শাহ আলম হাওলাদার হাতপাখা নিয়ে নির্বাচন করার স্বপ্নে গত কয়েক মাস ধরে ইসলামী আন্দোলনের পেছনে ছুটছেন। তিনি দলীয়ভাবে এখন পর্যন্ত কোনো পদত্যাগপত্র জমা দেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ