1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পটুয়াখালীতে গৃহবধূ মীম হত্যার ঘটনায় ভগ্নিপতি আরিফ গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২৩৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর দুমকীর নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় হাত পা বেঁধে কেরোসিন দিয়ে পুড়িয়ে গৃহবধূ হালিমা আক্তার মীমকে হত্যার ঘটনায় তার চাচাতো ভগ্নিপতি আরিফ সিকদারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ জুন) রাতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টায় পুলিশ সুপারের সম্মলনে কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার বলেন, ঘটনাস্থল থেকে কিছু দুরে দুমকি মহাসড়কের সিসিটিভি ফুটেজে এই ব্যক্তির গতিবিধি অস্বাভাবিক দেখে ছায়া তদন্ত করে তাকে গ্রেফতার করা হয়। আরিফ সিকদারের ভাষ্যমতে, এ ঘটানার সব পরিকল্পনা ছিল মীমের। সে তার শাশুড়ী সহ শশুর বাড়ির অন্যদের ফাঁসানোর জন্য তাকে খবর দিয়ে আগুন লাগানোর একটি নাকট সাজাতে চেয়েছিল। কিন্তু নাটক সাজাতে গিয়ে তার শরীরে আগুন লেগে তিনি দুর্ঘটনার স্বীকার হন।

গ্রেফতারকৃত আরিফ সিকদার দুমকি উপজেলার কার্তিকপাশা গ্রামের হামেদ সিকদারের ছেলে। সে ঢাকায় কেরানীগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কর্মরত আছেন।মীমের সাথে তার প্রায়ই মোবাইলে কথা হতো। পরিকল্পনা করেই মীম ঢাকা থেকে আরিফ সিকদারকে দুমকি ঢেকে আনেন এবং ঘটনা ঘটান।

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তার নিজের ফাঁদে নিজেই ধরা খেয়েছেন। পুলিশ সুপার আরও জানান, আসামিকে কোর্টে চালান দেওয়া হয়েছে এবং তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তবে এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ