1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বিএনপির বহিষ্কৃত ৬ কাউন্সিলর প্রার্থী নির্বাচিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২৪৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। বেসরকারিভাবে তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া ৩০টি সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ৪১ প্রার্থী। যাদের মধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থীরাও রয়েছেন। সোমবার (১২ জুন) দিনভর ভোট গ্রহণ শেষে বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির ফলাফল প্রকাশ করেন। এ সময় তিনি মেয়র ও বিভিন্ন ওয়ার্ডের জয়ী কাউন্সিলর প্রার্থীর নামও উল্লেখ করেন।

বিএনপি থেকে বহিষ্কৃত হয়েও নির্বাচনে জয়ী নেতারা হলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ হাবিবুর রহমান ফারুক; ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ হুমায়ন কবীর; ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. জিয়াউল হক; ২৪ নম্বর বিএনপির সাবেক সভাপতি ও মহানগরের সাবেক সহ-সভাপতি মো. ফিরোজ আহমেদ; ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির ও বরিশাল মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ও ১০ নম্বর সংরক্ষিত আসনে রাশিদা পারভীন।

এদিকে জামায়াতে ইসলামীর ৪ নেতা চারটি ওয়ার্ড থেকে নির্বাচন করেন। তার মধ্যে শুধু ২৭ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান তালুকদার নামে একজন জয় পেয়েছেন। জয়ী প্রার্থীদের সঙ্গে কথা হলে তারা জানিয়েছে, দল থেকে বহিষ্কার হলেও জনগণের কাছে গ্রহণযোগ্যতা থাকায় তারা নির্বাচিত হয়েছেন। জনগণের জন্যই তারা কাজ করতে চান। দেশ ও দশের উন্নতির জন্য তারা কাজ করে যাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ