1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন

খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৫০৪ 0 সংবাদ টি পড়েছেন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":3273661,"total_draw_actions":4,"layers_used":2,"brushes_used":1,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"draw":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন সরকারি খাদ্যশস্য সংরক্ষণ, পরিবহন ও সরবরাহ কার্যক্রমকে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ উঠেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ও স্থানীয় সূত্র। বিশেষ করে নগরীর সিএন্ডবি রোড সংলগ্ন সদর উপজেলার পাশের এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) গুদামের কার্যক্রম নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগকারীদের দাবি, ওই গুদামে দায়িত্ব পালনকারী উপ-সহকারী পরিদর্শক শেখরের বিরুদ্ধে সরকারি খাদ্যশস্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ রয়েছে। তাদের ভাষ্যমতে, জিআর চালসহ বিভিন্ন সরকারি খাদ্যশস্য গুদাম থেকে ছাড় করে ট্রাকযোগে বিভিন্ন এলাকায় পাঠানোর সময় পরিবহন সংশ্লিষ্টদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

 

 

অভিযোগে আরও বলা হয়, খাদ্যশস্য পরিবহনের কাজে নিয়োজিত কিছু ট্রাকচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ট্রাকপ্রতি এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভিডিওচিত্রসহ কিছু তথ্যপ্রমাণ সংরক্ষিত রয়েছে বলেও অভিযোগকারীরা দাবি করেছেন। যদিও এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এছাড়াও সরকারি খাদ্যশস্য পরিবহন, গুদাম ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, গুদামের সিসিটিভি ফুটেজ, ট্রাক প্রবেশ ও বহির্গমন রেজিস্টার, খাদ্যশস্য উত্তোলন তালিকা এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করলে প্রকৃত তথ্য সামনে আসতে পারে।

এ বিষয়ে বরিশাল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সাঈদ বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে অভিযুক্ত উপ-সহকারী পরিদর্শক শেখরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

এদিকে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ