1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদারের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৬ শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ নড়াইলে ঈদের মাংস ভাগাভাগির দ্বন্দ্বে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫ গ্রেপ্তার ২০ মোরেলগঞ্জে ৪র্থ শ্রেনীর স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় মামলা, আসামি গ্রেফতার ঈদের ছুটিতে সুন্দরবন ও ষাটগম্বুজে পর্যটকের ঢল, উৎসবমুখর দক্ষিণাঞ্চল নড়াইলের মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করছে নৌ-পুলিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর

ইরাকে বিমান হামলায় নিহত ৪

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৬৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ইরাকের রাজধানী বাগদাদে একের পর এক বিস্ফোরণ ঘটেছে। অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনে মার্কিন দূতাবাস চত্বরের কাছে ড্রোন হামলা চালানো হয়। পাশের জাদরিয়াহ জেলায় ইরান-সমর্থিত একটি গোষ্ঠীর ভবনে বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে দূতাবাসের সি-র‌্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত দুটি ড্রোন ভূপাতিত করেছে। তবে তৃতীয়টি দূতাবাস চত্বরের ভেতরে আঘাত হেনেছে বলে রয়টার্স জানিয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরার যাচাই করা ভিডিওতে দূতাবাসের আশপাশ থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা গেছে। যদিও মার্কিন দূতাবাস এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) বাগদাদের মার্কিন দূতাবাস, ইবরিলের কনস্যুলেট ও বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েক ডজন বার হামলা চালিয়েছে।

পাল্টা আক্রমণ হিসিবে প্রাণঘাতী বিমান হামলা চালানো হয়েছে বাগদাদের জাদরিয়াহর একটি ভবনে। ভবনটি ইরান-সমর্থিত পিএমএফের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতো। এএফপি জানিয়েছে, ওই ভবনে ইরানি উপদেষ্টারাও থাকতেন।

এর কয়েক ঘণ্টা আগে গ্রিন জোনের আল রশিদ হোটেলেও ড্রোন হামলায় আগুন লাগে। তবে কেউ হতাহত হননি। এই হোটেলে ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরবসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন ও বিদেশি তেল কোম্পানির কর্মীরা থাকেন।

আলজাজিরার প্রতিবেদক জানিয়েছেন, হোটেলে এই হামলা চালানো হয়েছে সিরিয়া সীমান্তের কাছে আল-কাইম শহরে একটি পিএমএফ চেকপয়েন্টে সন্দেহভাজন মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে। সেই হামলায় অন্তত আট ইরাকি সেনা নিহত এবং সাতজন আহত হয়েছেন।

পিএমএফের অন্যতম বড় গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ সোমবার তাদের একজন ঊর্ধ্বতন কমান্ডার আবু আলী আল-আসকারির মৃত্যুর খবরও জানিয়েছে। তবে বিস্তারিত কিছু বলেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ