1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

  • প্রকাশিত : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৬৯ 0 সংবাদ টি পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি // পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া পৃথক আরেকটি দুর্ঘটনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানা পুলিশের ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান।

নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের আবুল হোসেন মিনার ছেলে মো. ইয়াসিন মিনা (১৪), কচুয়া উপজেলার আল আমিন মল্লিকের ছেলে মো. শাহিন মল্লিক (১৮) ও কচুয়া উপজেলার মো. বাদশা (১৮), কচুয়া উপজেলার মো. শাহিন মোল্লা (১৯), মো. ছাব্বির হোসেন (১৭)। এছাড়া পৃথক আরেকটি দুর্ঘটনায় নিহত হয়েছেন পিরোজপুর পৌরসভার কেষ্ট নগর এলাকার মোয়াজ্জেল হাজীর ছেলে মনিরুল জামান (৫৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ১৮ জন ক্যাটারিংকর্মী নসিমনে করে বাগেরহাট থেকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার শংকরপাশা গ্রামের মঠবাড়িয়া থেকে ঢাকাগামী গ্রামীণ পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫৩৩৭৫) একটি বাস বিপরীত দিক থেকে আসা নসিমনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাদশা ও শাহীন মারা যায়। হাসপাতালে নেয়ার পর ইয়াসিন মারা যান। খুলনায় নেওয়ার পর শাহীন ও ছাব্বির নামের আরও ২ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত সিরাজুল ইসলাম শিমুল জানান, আমরা বাগেরহাটের কচুয়া থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় ক্যাটারিং সার্ভিস (খাবার পরিবেশন) দেয়ার জন্য যাচ্ছিলাম। পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় এলে ডান পাশের চাকাটি ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই শাহিন মল্লিক ও বাদশার মৃত্যু হয়। জেলা হাসপাতালে নিয়ে আসলে ইয়াসিনও মারা যায়। আহত অবস্থায় শাহীন ও ছাব্বিরকে খুলনা পাঠানো হলে সেখানে তাদেরও মৃত্যু হয়েছে বলে শুনেছি।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খুলনা পাঠিয়েছি। দুজন ঘটনাস্থলে মারা গেছেন এবং একজন হাসপাতালে আনার পর মারা গেছেন। অন্য ২ জনকে হাসপাতাল থেকে খুলনায় পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানা পুলিশের ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন মারা গেছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। বাস চালককে আটকের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ