1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কামরাঙ্গীরচরে কিশোরের আত্মহত্যা

  • প্রকাশিত : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৩ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর কামরাঙ্গীরচর মুনসিহাটি এলাকায় গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মৃত কিশোরের নাম তুষার (১৬)।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত তুষারের মা লাইলী বেগম বলেন, তুষার একটি কাপড়ের কারখানায় কাজ করে। সে ঠিকমত কাজ না করায় তাকে বকা দিলে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা কামরাঙ্গীরচর থানার মুনসিহাটি হান্নানের বাড়ির ভাড়াটিয়া। আমার তিন ছেলের মধ্যে সে ছিল সবার ছোট।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টিকে আমরা কামরাঙ্গীরচর থানাকে জানিয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ