1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

ভারতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৪

  • প্রকাশিত : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০২ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // ভারতের পূর্বাঞ্চল ঝাড়খণ্ডের ধনবাদের একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আগুনে দগ্ধ হয়ে আহত আরও ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, ঝাড়খণ্ডের মুখ্য সচিব সুখদেব সিং বলেছেন, ‘এ মুহূর্তে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ১৪। আর হাসপাতালে ভর্তি আছেন ১১ জন। কিভাবে আগুনের সূত্রপাত হলো সেই কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ মৃতদের মধ্যে ১০ জন নারী ও ৩ শিশু রয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘ধনবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনায় আমি বেদনার্থ। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে ওঠবেন এ প্রত্যাশা করি।’

ঝাড়খণ্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘মঙ্গলবার সন্ধ্যার পর আশরিওয়াদ টাওয়ার নামের একটি ভবনে আগুন লাগে। এটি জোড়াপতক এলাকার একটি ১৩ তলা ভবন। রাজধানী রাঞ্চি থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত এ এলাকাটি বেশ জনবহুল।’ আগুনের সূতপাত হওয়ার পর দমকল বাহিনীর অন্তত ৪০টি দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।

ধনবাদের উপকমিশনার সন্দীপ কুমার বলেছেন, ভবনের ভেতর থেকে ৮-১০ জনকে উদ্ধার হয়। যারা মারাত্মক দগ্ধ হয়েছেন।

তিনি আরও বলেছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযানও শেষ। তবে কতজন আহত-নিহত হয়েছেন আমরা পুরোপুরি নিশ্চিত করিনি। এটি পুলিশ ও দমকল বাহিনী নিশ্চিত করবে।

তিনি আরও বলেছেন, আমাদের প্রথম লক্ষ্য ছিল আটকে পড়াদের বের করে নিয়ে আসা। কেউ যেন পড়ে না থাকে সেটি নিশ্চিত করতে এখন কাজ করছি আমরা।

সূত্র: এনডিটিভি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ