1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ভারতের হাসপাতালে অগ্নিকাণ্ড, ৫ জনের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৩২ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // ভারতের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় চিকিৎসক দম্পতিসহ ৫ জনের মৃত্যু হয়েছে। একইসাথে আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি।

 

শুক্রবার (২৭ জানুয়ারি) ভারতের রাঁচি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাংক মোড় এলাকায় দিবাগত রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মৃতদের মধ্যে হাসপাতাল মালিক চিকিৎসক বিকাশ হাজরা, তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং সেবিকা তারা দেবী আছেন। এছাড়া সোহান খানারি নামে আরও একজনের মরদেহকে শনাক্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে হঠাৎ ওই হাসপাতালে আগুন লেগে যায়। হাসপাতালের একটি অংশে দায়িত্বরত ছিলেন সে চিকিৎসক দম্পতি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝাড়খণ্ড পুলিশ এবং দমকল বাহিনী কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। পুলিশের প্রাথমিক অনুমান, অগ্নিকাণ্ডের পর শ্বাসকষ্টজনিত কারণে এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

ধানবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেমকুমার তিওয়ারি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘হাসপাতালের মালিক ও তার স্ত্রীসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে স্টোর রুমে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এ ঘটনাটি ঘটেছে। এছাড়া একজনের অসুস্থ হওয়ার খবর পেয়েছি। চারজনের মৃতদেহকে শনাক্ত করা হয়েছে। বাকি একজনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ