1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

অনলাইনে ফাঁস ‘পাঠান’!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৮৮ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে আজ মুক্তি পেল বলিউড বাদশাহ শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। তবে তা মুক্তির আগেই সিনেমা অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। বিগ বাজেট ছবি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা বলিউড ইন্ডাস্ট্রির কাছে আতঙ্কের।

জানা গেছে, ছবি রিলিজ হওয়ার আগেই সেটা টরেন্টে আপলোড হয়ে গেছে। তাও এইচডি কোয়ালিটিতে। করা যাচ্ছে ডাউনলোডও। তামিল রকার্স, ফিল্মিজিলা, ফিম্লিমিফোরওয়াপ, পাগলওয়ার্ল্ড এবং ভেগামুভিতে ফাঁস হয়েছে ‘পাঠান’।

কেবল হিন্দি নয়, তামিল ও তেলেগু ভাষাতেও নাকি এই ছবিটি দেখা যাচ্ছে অনলাইনে। কিছু ওয়েব সাইট নাকি অনলাইনেও স্ট্রিমিং শুরু করে দিয়েছে এই ছবির।

এই পরিস্থিতি দেখে ‘পাঠান’-এর নির্মাতারা দর্শককে ছবিটি কেবলমাত্র হলে দেখার অনুরোধ করেছেন। যশরাজের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, ‘বড় অ্যাকশনের জন্য সকলে প্রস্তুত তো? রেকর্ড করা ভিডিও দেখা থেকে বিরতি থাকুন প্লিজ়। অনলাইনে তা শেয়ার করা এবং স্পয়েলার দেওয়া থাকে বিরত থাকুন। সিনেমা হলে গিয়েই ‘পাঠান’-এর আনন্দ উপভোগ করুন।’

অনেক পদক্ষেপ এবং অনুরোধ করে ‘পাঠান’ ফাঁস হওয়া আটকানোর চেষ্টা করেছিলেন শাহরুখ খান এবং ছবির নির্মাতারা। কিন্তু শেষ রক্ষা হল না। নির্মাতাদের কাছে মোটেই সুখবর নয় বিষয়টি। তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন।

‘পাঠান’ ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। জনকে দেখা যাবে খল চরিত্রে।

সূত্র: ডিএনএ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ