1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ওবায়দুল কাদেরের পিএস পরিচয় দেওয়া প্রতারক ধরা

  • প্রকাশিত : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৩১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভুয়া পিএস নেজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পরিচয়পত্র, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল নম্বারসহ একটি ডায়েরি ও দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতার নেজামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে। পুলিশ জানায়, প্রতারক এ ব্যক্তি ভুয়া পরিচয় দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁইয়াকে ফোন দিয়ে ওবায়দুল কাদেরের বাসার পিএস পরিচয়ে ফোন দেন। পরে তার কাছ থেকে অসাধু উপায়ে টাকা চাইলে সন্দেহ হয়। একপর্যায়ে তিনি ফেনী সদর এমপি নিজাম উদ্দিন হাজারীকে বিষয়টি অবগত করেন। তারা নিশ্চিত হন ওই ব্যক্তি প্রতারক। তারপর পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, স্থানীয় ইউপি সদস্য আলী হোসেনসহ ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদেরের নাম ভাঙিয়ে প্রতারক ও ভুয়া পিএস নেজাম উদ্দিনের বিরুদ্ধে জনপ্রতিনিধি, প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দলীয় নেতাদের সঙ্গে নানা সময়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন সহ ফেনী উপজেলা চেয়ারম্যান জানান, এ ধরনের ঘটনা ফেনীতে সে অহরহ করেছে। ভয়ে এতদিন কেউ মুখ খোলেনি।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, তার বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ