1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

এসআই স্ত্রীকে নির্যাতনের দায়ে পরিদর্শক কামরুজ্জামান বরখাস্ত

  • প্রকাশিত : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৩১৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ এবং অসদাচরণের দায়ে পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) অ্যাডিশনাল ডিআইজি বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

পুলিশ পরিদর্শক কামরুজ্জামান ঝিনাইদহ পিবিআইয়ে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কর্মরত ছিলেন। বরখাস্তকালে তিনি রংপুর ডিআইজি কার্যালয়ে সংযুক্ত হবেন এবং বিধি মোতাবেক সুবিধাদি পাবেন।

উল্লেখ্য, পুলিশ পরিদর্শক কামরুজ্জামানের বিরুদ্ধে গত শুক্রবার রাতে তার স্ত্রী যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও এসআই শাহজাদী আক্তারকে মারধরের অভিযোগ ওঠে। আহত শাহজাদী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি পুলিশ বিভাগের সর্বোচ্চ মহলে পৌঁছায়। এরপর তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

যৌতুকের দাবিতে স্বামী কামরুজ্জামান তাকে শারীরিক নির্যাতন করেন বলে শাহাজাদী অভিযোগ করেছেন। শাহজাদীর সঙ্গে ২০০০ সালে কামরুজ্জামানের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে আছে।

যোগাযোগ করা হলে পুলিশ পরিদর্শক কামরুজ্জামান তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চিঠি হাতে পাননি বলে জানান। তবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা নিতেই পারেন বলে তিনি মন্তব্য করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ