1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

সারার হ্যাট্রিক!

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৫৮ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // বছর জুড়ে কাজের চেয়ে ভ্রমণ আর পোশাক নিয়েই বেশি আলোচনায় থাকেন অভিনেত্রী সারা আলী খান। ক্যারিয়ারে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও এখন পর্যন্ত নামের সুবিচার করতে পারেননি। তবে নিজেকে প্রমাণের চেষ্টায় কমতি রাখছেন না এই তারকা। সেই ধারাবাহিকতায় চলতি বছর ৩টি সিনেমার কাজ শেষ করলেন সারা। পাশাপাশি আরও একাধিক সিনেমার কাজ হাতে রয়েছে তার।

সেই জায়গা থেকে বলা চলে, ২০২২ সালটা তার জন্য বেশ কর্মমুখরই ছিল। চলতি বছরের শেষ সিনেমা হিসেবে সম্প্রতি ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান-এর শুটিং শেষ করেছেন তিনি। নিজের সকল কাজের আপডেট সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত শেয়ার করেন এই নায়িকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। নিজের তৃতীয় সিনেমার খবরটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সারা।

র‍্যাপ-আপ কেকের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অবশেষে শুটিং প্যাকআপ। অ্যায় ওয়াতান মেরে ওয়াতান!’

সিনেমাটি প্রসঙ্গে সারা ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘প্রতিটি সিনেমায় নিজের সেরাটা দেওয়া চেষ্টা অব্যাহত রয়েছে। দর্শকরা ভালোবাসায় মুগ্ধ করছেন। আমার বিশ্বাস নতুন সিনেমাটিও প্রশংসা কুড়াবে। সিনেমাটিতে দারুণ কিছু চমক রয়েছে। পাশাপাশি আসছে বছরেও একাধিক আলোচিত সিনেমার অংশ হতে যাচ্ছি। চলতি বছরের চেয়ে আসছে বছর স্মরণীয় হবে আমার জন্য।’

উল্লেখ্য, শিগগিরই সারা করণ জোহরের পরবর্তী সিনেমার কাজ শুরু করবেন। সিনেমাটিতে তাকে স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার ভূমিকায় দেখা যাওয়া কথা রয়েছে। এছাড়াও অনুরাগ বসু ও আদিত্য রায় কাপুরের সাথে সারা আলী খানের নতুন ‘মেট্রো ইনডিনো’র শুটিংও নতুন বছরে শুরু হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ