1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

সিলেটে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৭৬ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // সিলেটে মেস থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নেতার নাম কামরুজ্জামান কামরুল (২৮)। তিনি সিলেট ল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শনিবার সন্ধ্যা ছয়টার দিকে নগরের উপশহর এলাকার ই ব্লকের একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, কামরুজ্জামানের স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

পুলিশ জানান, কামরুজ্জামান কামরুল উপশহরের একটি মেসে থেকে ল কলেজে পড়াশোনা করতেন। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্নি মনারাই গ্রামে।

মেসের অন্য সদস্যরা জানান, শুক্রবার রাতে সাহ্‌রি খাওয়ার সময়ও কামরুজ্জামান স্বাভাবিক ছিলেন। গতকাল দুপুরে তার কক্ষে গিয়ে দেখা যায় তার মুখে প্রচুর লালা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। সব প্রক্রিয়া শেষ করে গতকাল রাত ১০টার দিকে কামরুজ্জামানের লাশ ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সিলেট মহানগরের শাহপরান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। তাই এ ঘটনায় শনিবার রাতে একটি অপমৃত্যু মামলা হয়েছে। এরপরও যদি নিহত ব্যক্তির পরিবার অভিযোগ করে, তবে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলেও বিষয়টি পরিষ্কার হবে।

ছাত্রদল নেতা কামরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে সিলেট মহানগর বিএনপি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ