1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

গাড়ি দুর্ঘটনায় আহত মালাইকা

  • প্রকাশিত : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩০৪ 0 সংবাদ টি পড়েছেন

ডেক্স রিপোর্ট // বলিউডের জনপ্রিয় আইটেম ডান্সার ও অভিনেত্রী মালাইকা অরোরা গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে মুম্বাইয়ের খোপোলি এলাকায় তার গাড়ির সঙ্গে আরও দুটি গাড়ির সংঘর্ষ হলে আহত হন তিনি।টাইমস অব ইন্ডিয়া, নিউজ১৮ সহ ভারতের একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবর অনুযায়ী, আহত অবস্থায় মালাইকাকে নিয়ে যাওয়া হয়েছে মুম্বাইয়ের অ্যাপোলো হাসপাতালে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় অভিনেত্রী একেবারেই সুস্থ রয়েছেন। আঘাত খুব একটা গুরুতর নয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কপালে সামান্য আঘাত পেয়েছেন অভিনেত্রী। কিন্তু দেরি না করে চিকিৎসার জন্য মুম্বাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। তদন্ত শুরু করেছে খোপোলি পুলিশ। তার পরে প্রয়োজন মতো এফআইআর দায়ের করা হবে।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় একটি ফ্যাশন ইভেন্ট সেরে মুম্বাই-পুণে এক্সপ্রেসওয়ে দিয়ে ফিরছিলেন মালাইকা। ৩৮ কিমি পয়েন্টে তার গাড়ির সঙ্গে আরও দুটি গাড়ির সংঘর্ষ হয়। ওই এলাকা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। দুর্ঘটনায় তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।

মালাইকার গাড়িটি দুটি গাড়ির মাঝখানে ছিল। বাকি দুটি গাড়ির চালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে । তাই তারা কতটা আহত, তা স্পষ্ট নয়। কিন্তু গাড়ির নম্বর দেখে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা হরেশ কলসেকর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ