1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা

  • প্রকাশিত : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩০৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বাঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। ফলে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পরবর্তী তিন দিনে উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় লঘুচাপের সৃষ্টি হতে পারে।

 

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সীতাকুণ্ডে সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া, কক্সবাজারে ৩৭, কুতুবদিয়ায় ১৯, সাতক্ষীরায় ১৮ ও চট্টগ্রামে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় সামান্য বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

এছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ময়মনসিংহ ও নিকলিতে সর্বনিম্ন ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

 

ঢাকায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ঢাকায় সর্বনিন্ম তাপমাত্রা ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

পূর্বাভাসে আরো বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ পূর্ব রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় বিরাজ করছে।

 

শুক্রবার সকাল থেকে ঢাকায় দক্ষিণপশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ঢাকায় শুক্রবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে এবং শনিবার সূর্যোদয় ভোর ৫টা ৫৪ মিনিটে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ