1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

মোস্তাফিজদের দিল্লি দলে কয়েক লাখ টাকার সামগ্রী চুরি

  • প্রকাশিত : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২৫০ 0 সংবাদ টি পড়েছেন
স্পোর্টস ডেস্ক // মাঠের খেলায় একবারেই ভালো সময় কাটছে না দিল্লি ক্যাপিটালসের। চলমান আইপিএলে নিজেদের টানা পাঁচটি ম্যাচেই হেরে তলানিতে রয়েছেন ওয়ার্নার-মোস্তাফিজরা। এবার মাঠের বাইরেও সমস্যায় পড়ল তারা।

বিমানবন্দর থেকে কলকাতা দলের ক্রিকেটারদের ব্যাট, প্যাড, থাই-প্যাড, গ্লাভস চুরি হয়ে গেছে। গত রোববার দিল্লি বিমানবন্দরে নামার পরে এই ঘটনা টের পাওয়া যায়। সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলে রোববার তারা ফিরে আসে রাজধানীতে। ক্রিকেটাররা নিজেদের কিট পাওয়ার পরেই বুঝতে পারেন চুরি হয়েছে। দিল্লির দল সূত্রে খবর, মোট ১৬টি ব্যাট চুরি হয়েছে। এর মধ্যে তিনটি অধিনায়ক ডেভিড ওয়ার্নারের, দু’টি মিচেল মার্শের, তিনটি ফিল সল্টের এবং পাঁচটি যশ ধুলের। আরও অনেক ক্রিকেটারের জুতো, গ্লাভস এবং অন্যান্য ক্রিকেটীয় সরঞ্জাম খোয়া গিয়েছে। বিদেশি ক্রিকেটারদের এক-একটি ব্যাটের দাম প্রায় এক লাখ টাকার কাছাকাছি।

এ নিয়ে দিল্লি দলের এক সূত্র বলেন, ‘প্রত্যেকেই নিজেদের কিট ব্যাগ পাওয়ার পর বুঝতে পারে চুরি হয়েছে। ওরা আরও অবাক হয়ে যায় এটা জানতে পেরে যে প্রায় সবারই কিছু না কিছু খোয়া গেছে। সঙ্গে সঙ্গে লজিস্টিক্স বিভাগ, পুলিশ এবং বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তদন্ত চলছে।’

সাধারণত দিল্লির ক্রিকেটারদের কিট ব্যাগ এবং অন্যান্য জিনিস নিয়ে যাওয়া এবং ফিরিয়ে আনার দায়িত্ব থাকে একটি সংস্থা। অন্য শহরে ম্যাচ খেলতে যাওয়ার আগে ক্রিকেটাররা রুমের বাইরে কিট ব্যাগ রেখে দেন। সেই শহরে পৌঁছে আবার রুমের সামনে নিজেদের কিট ব্যাগ পেয়ে যান। এ ক্ষেত্রেও সেটাই হয়েছিল। কিন্তু মাঝে কোথায় চুরি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না।

এদিকে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামার আগে মঙ্গলবার কোনো মতে এদিক-ওদিক থেকে ব্যাট জোগাড় করে অনুশীলন করেছেন দিল্লির ক্রিকেটাররা। ব্যাট তৈরির সংস্থাকে আবেদন করে পরের ম্যাচের আগে নতুন ব্যাট পাঠানোর অনুরোধ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার কেকেআরের বিপক্ষে খেলবে দিল্লি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ