1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

আজ আসছে না হাদিসুর রহমানের মরদেহ

  • প্রকাশিত : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩০৪ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ইস্তাম্বুলে তুষারপাতের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ আজ ঢাকায় আসছে না। রোববার সকাল ১০টার দিকে এ তথ্য জানা গেছে।

এর আগে হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে বিশেষ ব্যবস্থায় গত শুক্রবার মালদোভায় নিয়ে যাওয়া হয়। পরে গতকাল শনিবার মরদেহ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছে।

হাদিসুর রহমান বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন। তার মরদেহ নিয়ে একটি ফ্রিজারভ্যান শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় মলদোভার উদ্দেশে রওনা হয়। এর আগে রোমানিয়া কর্তৃপক্ষ হাদিসুরের পরিবারের সম্মতিপত্র চায়। পরে বাংলাদেশ থেকে তার পরিবারের সম্মতিপত্র পাঠানো হয়। বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক গত ৯ মার্চ দুপুরে দেশে ফেরেন।

তুরস্ক থেকে রওনা হয়ে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দর জলসীমায় নোঙর করেছিল বাংলার সমৃদ্ধি। গত ২ মার্চ জাহাজটিতে রকেট হামলা হয়। এতে জাহাজের ব্রিজ ধ্বংস হয়ে যায় এবং নিহত হন হাদিসুর রহমান।

পরে জীবিত ২৮ নাবিককে গত ৩ মার্চ ক্ষতিগ্রস্ত জাহাজটি থেকে উদ্ধার করে ইউক্রেনের একটি শেল্টার হাউসে নেওয়া হয়। সেখান থেকে তাদের নিরাপদে নিয়ে যাওয়া হয় রোমানিয়ায়। এতদিন ইউক্রেনের একটি শেল্টার হাউসে ‘ফ্রিজআপ’ করে রাখা হয়েছিল হাদিসুরের মরদেহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ