1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

আগামী ২৪ মার্চ থেকে রমজান শুরু

  • প্রকাশিত : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৩০৬ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ২২ মার্চ (বুধবার) মধ্যপ্রাচ্যের আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখা যাবে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৩ মার্চ (বৃহস্পতিবার) থেকে রোজা শুরু হবে। সেক্ষেত্রে তার একদিন পর, ২৪ মার্চ থেকে উপমহাদেশের তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে শুরু হবে রোজা।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থার (ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার— আইএসি) বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম অ্যারাবিয়ান বিজনেস।

রোজা শুরুর সম্ভাব্য দিনের পাশাপাশি ঈদুল ফিতরের দিনও ঘোষণা করেছে আইএসি। সেই ঘোষণা অনুযায়ী, চলতি বছর যদি ২৯টি রোজা হয়— সেক্ষেত্রে আগামী ২১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন করা হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে; আর উপমহাদেশে ঈদ হবে ২২ এপ্রিল।

ইসলাম ধর্মের প্রধান ৫ স্তম্ভের তৃতীয়টির নাম রোজা। আরবি রমজান মাসের ৩০ দিন ধর্মপ্রাণ মুসল্লিরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানহার, সহিংসতা ও শারীরিক চাহিদা মেটানো থেকে বিরত থাকেন। এই ব্যাপারটিকেই রোজা বা সিয়াম সাধনা বলা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ