1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সন্তানকে বাঁচাতে শূকরের সঙ্গে লড়াই, মায়ের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৩ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // খামারের কাছ থেকে মাটি কেটে আনতে ১১ বছরের কন্যা সন্তানসহ সেখানে যান এক মা। কিন্তু সেখানে হুট করে এক বন্য শূকর হানা দেন। সঙ্গে সঙ্গে সেই মা টের পান। সন্তানকে বাঁচাতে তিনি ওই বন্য শূকরের সঙ্গে লড়াই করেন একাই। সন্তানের এক বিন্দুও ক্ষতি হতে দেননি। তবে সন্তানকে বাঁচালেও নিজে বাঁচতে পারেননি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ সোমবার ভারতের বন অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ছত্তিশগড়ের করবা জেলায় এক কৃষিজমিতে ঘটেছে এই ঘটনা। সাহসী এক মা তার সন্তানকে বাঁচাতে বন্য শূকরের সঙ্গে লড়াই করেছেন।

পাষাণ ফরেস্ট রেঞ্জ অফিসার রামনিবাস ডাহায়াত জানান, গতকাল রোববার তেলিয়ামার গ্রামে দুভাশিয়া বাই (৪৫) এবং তার মেয়ে রিঙ্কি পাশের একটি খামারে মাটি আনতে যান। যখন দুভাশিয়া কুড়াল নিয়ে মাটি খনন করতে ব্যস্ত তখন হঠাৎ একটি বন্য শূকর সেখানে আসে। শূকরটি রিঙ্কির দিকে আসতে থাকে। এরপর দুভাশিয়া তার সন্তানকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে কুড়াল দিয়ে শূকরের মুখোমুখি হন।

এরপর শূকরের সঙ্গে দুভাশিয়ার লড়াই চলে, একপর্যায়ের শূকরটিকে মেরে ফেলতে সক্ষম হলেও তিনি ততক্ষণে গুরুতর আহত হয়ে যান এবং পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ওই কর্মকর্তা আরও জানান, ওই নারীর মৃত্যু হলেও রিঙ্কির কোনও ক্ষতি হয় নি। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ওই নারীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ