1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

দাম বাড়লো ২৪ ওষুধের

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২৮৩ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // লিবরা ইনফিউশন লিমিটেডের ২৪ ধরনের ওষুধের মূল্য বাড়ানো হয়েছে। মঙ্গলবার দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ২৪টি ওষুধের মূল্য প্রায় ৫ থেকে ১০ শতাংশ বৃদ্ধি করে পুনঃনির্ধারণ করা হয়েছে। টেকনিক্যাল সাব কমিটির সুপারিশের ভিত্তিতে মূল কমিটি এটা পুনঃনির্ধারণ করে দিয়েছে। তারা বলেছিল, বর্তমানে কাঁচামালের মূল্যসহ অন্যান্য খরচ বিবেচনা করে আমাদের সার্বিক নীতিমালা অনুসরণ করেই সর্বনিম্ন মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২৪ ধরনের ওষুধ প্রস্তুত করে লিবরা ইনফিশন লিমিটেড। বাংলাদেশে এ ওষুধ আর কোনো কোম্পানি উৎপাদন করে না। ফলে বাধ্য হয়ে বেশি দামে এসব ওষুধ কিনতে হবে।

লিবরা কোম্পানির ৫০০ মিলির কলেরা স্যালাইনের দাম আগে ছিল ৬১ টাকা। বর্তমানে দাম বাড়িয়ে ৭২ টাকা করা হয়েছে। একই কোম্পানির ১০০০ মিলির কলেরা ৮৮ টাকার স্যালাইন ৯৮ টাকা করা হয়েছে। ২০০০ মিলির ১১৩ টাকার কলেরা স্যালাইন ১২২ টাকা, ৫০০ মিলির হাপটসম্যান সলিউশন ৭৭ টাকা থেকে বাড়িয়ে ৮২ টাকা, ৯৫ টাকার ১০০০ মিলির হাটসম্যান ১০৫ টাকা, ৫৫ টাকার ৫০০ মিলির হাটসম্যান প্লাস ৬৬ টাকা, ৭১ টাকার ১০০০ মিলির হাটসম্যান ৮০ টাকা, .০৯% সোডিয়াম ক্লোরাইডের দাম ছিল ৬৪ টাকা, তা ৬৬ টাকা, ৭৪ টাকারটি ৮০ টাকা, ৮৯ টাকারটি ১০০ টাকা, ১০২টাকারটি ১১৫ টাকা, ১০% ৮০ টাকার ডেক্সট্রোজ ৯০ টাকা, ৯৮ টাকারটি ১০৫ টাকা, ৭০ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ক্লোরাইড ৮০ টাকা, ৯৩ টাকারটি ১০৭ টাকা, ৬৬ টাকার ২৫ ডেক্সট্রোজ ৭৫ টাকা, ৭৮ টাকারটি ৮২ টাকা, ৯৩ টাকার ৫% ডেক্সট্রোজ ১০৫ টাকা, ৬৬ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ৭২ টাকা, ৭৮ টাকারটি ৮৫ টাকা, ৮৬ টাকারটি ৯০ টাকা, ৭৮ টাকারটি ৮২ টাকা, ৯৩ টাকারটি ১০০ টাকা করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দফায় দফায় ওষুধের মূল্যবৃদ্ধি চিকিৎসাসেবার ওপর ব্যাপক প্রভাব পড়বে। দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে ওষুধের মূল্য বৃদ্ধি ক্রেতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ