1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

গ্রেপ্তারকৃত ছাত্রদের ছাড়া না হলে স্বেচ্ছায় কারাবরণ করব: নুর

  • প্রকাশিত : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২৫৪ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের এলাকা ও ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে গ্রেপ্তার ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ছাড়া না হলে স্বেচ্ছায় কারাবরণ করার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ শনিবার অর্ধশতাধিক নেতাকর্মীসহ মিছিল নিয়ে আদালতে যান তিনি। এ সময় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গেটের পাশে বসে পড়েন নুরসহ অন্যরা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে ‘শহীদ আবরার স্মৃতি সংসদ’ এর উদ্যোগে স্মরণসভায় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে বলে অভিযোগ ওঠে। সেখান থেকে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে আহতরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে গেলে সেখানে পরিষদের নেতাকর্মীদের ফের অবরুদ্ধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখান থেকে আরেক দফা গ্রেপ্তার করে পুলিশ।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, ‘রাজু ভাস্কর্যে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা করে। হামলায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে হামলা করে তাদের আবার পুলিশে দেয়। নেতাকর্মীদের না ছাড়া হলে আমরা স্বেচ্ছায় কারাবরণ করব।’

উল্লেখ্য, গতকাল শুক্রবার ঢাবি থেকে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্বিবদ্যালয় শাখার সভাপতি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, বিশ্বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীরা বাদী হয়ে শাহবাগ থানায় দুটি মামলা করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ