1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

কেরানীগঞ্জে মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর

  • প্রকাশিত : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৫১৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক : খান মাহাদী – ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে একদল সন্ত্রাসী মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে। এছাড়া, ঐ মন্দির কমিটির ৩ সদস্যকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাট্য পাখাইলা পাড়া এলাকার শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাবান ফ্যাক্টরী রোডের শ্রীশ্রী কালী মন্দির ও রাধা গোবিন্দ মন্দির (টিনসেট) এর সামনে ওই মন্দির কমিটির সভাপতি উমেশ চন্দ্র দাস ও তার সাথে মন্টু মজুমদার এবং দীনেশ চন্দ্র বসে ছিলেন। এ সময়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ ফালানের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে মন্দিরের ভিতরে থাকা কালি মূর্তি ও ছোট একটি মনসা প্রতিমা ভাঙচুর করে। এছাড়া মন্দিরের প্রবেশের দরজার পাশের টিনের বেড়া ভেঙে ফেলে। এ সময় মন্দির কমিটির নেতারা বাঁধা দেওয়ার চেষ্টা করলেও তাঁদেরকে মারধোর করে সন্ত্রাসীরা। স্থানীয়দের অভিযোগ, এই হামলার মূলহোতা কেরানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মিরাজুর রহমান সুমন। মূলত তার উসকানীতেই সতীর্থরা দলবল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। মিরাজুর রহমান সুমনের বিরুদ্ধে ইতিপূর্বেও এলাকায় প্রভাব বিস্তার, চাদাবাজি, জমিদখল সহ নানা অভিযোগ রয়েছে। তার ভয়ে এলাকায় কেউ মুখ খোলার সাহস পায় না। মুখ খুললে তাকে মেরে ফেলার হুমকী দেয় সুমন। কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, মন্দিরের প্রতিমা ভাংচুর ও হামলার ঘটনা শোনার পরে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩৯/৫৯৪। ধারা-১৪৩/৪৪৭/৩২৩/২৯৫/৪২৭/৩৫৪/৫০৬ পেনাল কোড-১৮৬০। ভুক্তভোগীরা জানান, মামলা দায়েরের পর থেকেই নানা মহল থেকে বিভিন্ন হুমকী ধামকী দেয়া হচ্ছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ