1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সেন্টমার্টিনে ধরা পড়ল  ১৫০ কেজি ওজনের ভোল মাছ

  • প্রকাশিত : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২১৫ 0 সংবাদ টি পড়েছেন
কক্সবাজার প্রতিনিধি // কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের টানা জালে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের বিশাল একটি ভোল মাছ । সেন্টমার্টিনের সাবেক প্যানেল চেয়ারম্যান হাবিব খান জানান, স্থানীয় বাজারে সেই মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ২০ হাজার টাকায়। ভোল বা রাইমা হিসেবে পরিচিত এই মাছ সাধারণত বছরে ২/১টি দেখা যায়।

আজ শনিবার সকালে সেন্টমার্টিন দ্বীপের ডেইলপাড়া সংলগ্ন বঙ্গোপসাগরে টানা জালে মাছটি ধরা পড়েছে।

টানা জালের মালিক রশিদ জানান, প্রতিদিনের মতো আজও জেলেরা দ্বীপের সমুদ্র সৈকতে যান। সকালের দিকে জেলেরা ফোন করে জানায় বিশাল একটি ভোল মাছ ধরা পড়েছে। সকালের দিকে মাছটি সৈকতে তোলা হলে দেখতে শত শত লোকজন ভিড় করেন। স্থানীয়রা এটিকে দেশীয় ভোল মাছ বলে জানান। মাছটির রয়েছে লম্বা ও শক্ত লেজ। গায়ের রঙ কালচে।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, এটির বৈজ্ঞানিক নাম রাইমা মাছ। এই মাছ বিরল প্রজাতির। এই মাছ ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সংরক্ষিত। এ মাছ সাধারণত বছরে ২/১টি দেখা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ