1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

মসজিদের ইমামকে নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১৫

  • প্রকাশিত : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২২৩ 0 সংবাদ টি পড়েছেন
যশোর প্রতিনিধি // যশোরের ঝিকরগাছায় একটি মক্তবের হুজুর ও মসজিদের ইমামকে ‘রাখা না রাখার’ বিষয়ে মতপার্থক্যের জেরে গ্রামবাসীর দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

গতকাল শুক্রবার জুম্মার নামাজের সময় উপজেলার দেউলি আতিয়ার রহমান খান ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদের মুসুল্লিদের মাঝে এই ঘটনাটি ঘটে। বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সংঘর্ষে মারাত্মকভাবে আহত দেউলি গ্রামের সেলিম হোসেন (৪০), শাহিন রিপন হোসেন (৩০), আব্দুল্লাহ (২০), হযরত আলী (৫৫), ইশারত আলী (৫২) ও নূর হোসেনকে (৩৫) ঝিকরগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে ইনচার্জ কামরুজ্জামান বলেন, মাওলানা আব্দুর রউফ (৫০) দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন। কিছুদিন তিনি অসুস্থ হওয়ায় গ্রামের একটি গ্রুপ তাকে সরিয়ে দিতে চাইলে গ্রামবাসী দুই ভাগে বিভক্ত হয়ে মসজিদের ভেতরে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রুপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের ছয়জনের অবস্থা মারাত্মক হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় হাজিরবাগ ইউপি সদস্য হুমায়ুন কবির বলেন, এই মসজিদ ও মক্তবের হুজুর নিয়ে বেশ কিছুদিন ধরে গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। আমরা দ্বন্দ্ব নিরসনের চেষ্টাও করেছিলাম, কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়ে গেলো।

হাজিরবাগের ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, মক্তব ও মসজিদের জমিজমা সংক্রান্ত বিরোধ ও টাকা পয়সা নিয়ে মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে কয়েক দফা বসাবসিও করা হয়েছে।

ইনচার্জ কামরুজ্জামান বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নজরুল ইসলাম ও সাইদুল ইসলামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কেউ এখনও মামলা করেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ