1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

আফগানিস্তানে অনাহার-অর্ধাহারে ২ কোটি ৩০ লাখ পরিবার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪৬০ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // ফারাহানাজ (মূল নাম গোপন রাখা হয়েছে) পেটপুরে খাওয়ার পর ২৪ ঘণ্টা পার হয়ে গেছে।

উত্তর আফগানিস্তানের সাবেক রেডিও উপস্থাপক ২৪ বছরের এ তরুণী আল জাজিরাকে বলেন, ‘প্রাপ্তবয়স্ক হিসেবে আমরা কোনোভাবে (খাবারের) ব্যবস্থা করে ফেলতে পারি। কিন্তু যখন শিশুরা খাবারের জন্য বায়না ধরে, তখন আমাদের মুখে ভাষা থাকে না তাদের কিছু বলার।’

ফারাহানাজ তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত বছরের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর তিনি চাকরি হারিয়েছিলেন। দরিদ্রতার কারণে তিনি তার পরিবারের ভরণপোষণ নিয়ে চরম সমস্যায় পড়েছেন বলে উল্লেখ করেন।

ফারাহানাজ বলেন, ‘তালেবান যখন কাবুলের নিয়ন্ত্রণ নিচ্ছিল, তখন আমার বোন সার্জারি থেকে মাত্র সেরে উঠছে। তখনই আমাদের জীবন পাল্টা যায়। সে অনেকটাই ওজন হারায় এবং খাদ্যাভাবে অসুস্থ হয়ে পড়ে।’

তিনি জানান, এ পরিস্থিতিতে তার পরিবার বোনের চিকিৎসার খরচ চালিয়ে নিতে পারছে না।

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের উপ-বিশেষ প্রতিনিধি ড. রমিজ আলাকবারভ বলেন, ‘আফগানিস্তানে অনাহার-অর্ধাহারে থাকা ২ কোটি ৩০ লাখ পরিবারের একটি ফারাহানাজের পরিবার।’

মার্চের শুরুতে এক বিবৃতিতে ড. আলাকবারভ বলেন, ‘আফগানিস্তানে ৯৫ শতাংশ জনগণ পর্যাপ্ত খাবার পাচ্ছে না। এ সংখ্যাটি এতোটাই বেশি যে তা অকল্পনীয়। তথাপি, দুর্ভাগ্যজনকভাবে এটাই কঠিন বাস্তবতা।’

তিনি জানান, প্রায় শতভাগ গৃহিনী খাদ্যাভাবের সমস্যার মধ্যে রয়েছেন।

ড. আলাকবারভের এসব বর্ণনা যেন ফারাহানাজের পরিস্থিতিকেই প্রতিফলিত করছে।

ফারাহানাজ বলেন, ‘সুদিনে আমি রেডিও উপস্থাপক হিসেবে কাজ করেছি; সেইসঙ্গে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও কাজ করতাম। আমার এক ভাই আফগান নিরাপত্তা বাহিনীতে কাজ করতো। আমরা আমাদের পরিবারের আট সদস্যের ভরণপোষণ করতে পারতাম।’

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর ফারাহানাজের ভাই প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। এতে ফারাহানাজ হয়ে পড়েন পরিবারের একমাত্র উপর্জনকারী।

আফগানিস্তানের পাবলিক হেলথ মন্ত্রণালয় চলতি মাসের শুরুতে জানিয়েছে, দেশটিতে ২০২২ সালে প্রায় ১৩ হাজার ৭০০ নবাগত শিশু ও ২৬ জন মায়ের মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ