1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

রিহানার বাড়িতে ১০ রাউন্ড গুলিবর্ষণ, গ্রেফতার ১

  • প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৩৮ 0 সংবাদ টি পড়েছেন

মার্কিন পপ গায়িকা রিহানার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ মার্চ ) দুপুর ১টা ২১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রিহানার বাড়ির গেটের রাস্তায় পার্কিং করা একটি গাড়ি থেকে প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি রিহানার বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়।

 

মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, অতর্কিত হামলার সময় ৩৮ বছর বয়সী রিহানা, তার সঙ্গী র‍্যাপার এএসএপি রকি এবং তাদের তিন সন্তান- আরজেডএ, রায়ট ও রকি বাড়িতেই ছিলেন। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন রিহানা ও তার পরিবার।

 
এদিকে সিসিটিভি ফুটেজ দেখে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, একটি সাদা টেসলা গাড়ি থেকে রিহানার বাড়ি লক্ষ্য করে প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে ৩০ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়েছে। প্রকৃত কারণ খুঁজে পেতে চলছে পুলিশি তদন্ত।
 
প্রসঙ্গত, বিশ্বের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী রিহানা। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘আম্ব্রেলা’, ‘টেক আ বো’, ‘ডিস্টার্বিয়া’, ‘লাভ দ্য ওয়ে ইউ লাই’, ‘দ্য মনস্টার’ ইত্যাদি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ