1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আগুনে পুড়ল বাবার অটোরিকশা

  • প্রকাশিত : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২৭১ 0 সংবাদ টি পড়েছেন
লক্ষ্মীপুর প্রতিনিধি // লক্ষ্মীপুরে স্কুল পড়ুয়া মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় মো. ইব্রাহিম নামে এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশা পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। অটোরিকশাটিই তাদের উপার্জনের একমাত্র মাধ্যম ছিল।

রোববার (২৭ মার্চ) দুপুরে ভুক্তভোগী ইব্রাহিম প্রতিবেশী মো. শরীফের বিরুদ্ধে সদর মডেল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে শনিবার (২৬ মার্চ) রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের আলী হাজ্বী বাড়ির সামনে রাখা অটোরিকশাটি খড়কুটা ও কাঠ দিয়ে পুড়িয়ে দেয়া হয়৷

অভিযোগ সূত্র জানা যায়, প্রায় এক বছর ধরে শরীফদের বাড়ির সামনে ইব্রাহিম রাতে অটোরিকশাটি রাখতেন। এদিকে ইব্রাহিমের মেয়েকে শরীফ প্রায়ই উত্ত্যক্ত করতেন৷ এ নিয়ে শরীফের বিরুদ্ধে এলাকায় একাধিকবার শালিসি বৈঠক হয়। তখন থেকেই শরীফ ক্ষিপ্ত হয়ে উঠে। কয়েকদিন ধরে শরীফ বিভিন্নভাবে ইব্রাহিমকে হুম‍ৃকি দেয়৷ বাড়ির সামনে অটরিকশা রাখলে পুড়ে দেয়ার হুমকিও দেয় শরীফ।

প্রতিদিনের মতো শনিবার রাতে ওই বাড়ির সামনেই ইব্রাহিম অটোরিকশাটি রেখে যায়। রাতের কোনো একসময় ওই রিকশাটি খড়কুটো ও কাঠ দিয়ে পুড়িয়ে দেয়া হয়৷

ভুক্তভোগী মো. ইব্রাহিম বলেন, শরীফ আমার অটোরিকশা পুড়িয়ে দেবে বলে বিভিন্ন মাধ্যমে শাসিয়েছে। সেই আমার অটোরিকশা পুড়িয়ে দিয়েছে। উপার্জনের একমাত্র মাধ্যমটি পুড়িয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে। স্ত্রী-সন্তানদের মুখে আমি ভাত তুলে দেবো কিভাবে।

এদিকে অভিযুক্ত শরীফের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

তবে শরীফের মা আমেনা বেগম বলেন, আমার ছেলে গাড়ি পোড়ানো কথা বলেনি। আমাদের বাড়ির সামনে গাড়ি রাখলে চরম অসুবিধা হবে, এ কথাই বলেছে।

ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) জসিম উদ্দিন বলেন, খবর পেয়েই ঘটনাস্থল গিয়েছি। ঘটনাটি ন্যাক্কারজনক। ইব্রাহিমকে আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ