1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নলছিটি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রনির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৪১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে ছাত্রদল নেতা সাইদুল ইসলাম রনি ও তার বাহিনীর বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ এনে বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা মো. রুস্তুম আলী সিকদার (৭০)।

সোমবার (১৭ জুন) দুপুরে বরিশাল রিপোর্টাস ইউনিটির হল রুমে তিনি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, রনি বাহিনী দলীয় পরিচয়ের অপব্যবহার করে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের মুখ বন্ধ রাখতে বিএনপির উচ্চপর্যায়ের যোগাযোগের ভয় দেখানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে রুস্তুম আলী সিকদার বলেন, “আমি রানাপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি। দীর্ঘ ১৭ বছর বিএনপির রাজনীতি করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলনে নাশকতার মামলায়ও আসামি হয়েছি। অথচ আজ আমি ও আমার পরিবার রনি বাহিনীর হাতে জিম্মি।”

তিনি অভিযোগ করেন, গত ১৩ জুন বিকালে ছাত্রদল আহ্বায়ক রনি, জুলফিকার ওরফে ‘ডিস জুলহাস’ এবং নেছাব আলীর নেতৃত্বে তার মালিকানাধীন জমিতে থাকা ‘জাতীয়তাবাদী ফোরাম রানাপাশা ইউনিয়ন’ নামের একটি ক্লাবঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। এসময় বিএনপি কর্মী হাবিব সিকদারের স্ত্রী সুমির শ্লীলতাহানী এবং তার গলার চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। এছাড়া অন্তত ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে রনি বাহিনীর বিরুদ্ধে।

রুস্তুম আলী জানান, ঘটনার পর উল্টো রানাপাশা ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব আলম আবু তাহেরকে বাদী করে তার (রুস্তুম) নামে ও আরও ১৩ নেতাকর্মীর নামে একটি মিথ্যা মামলা করা হয় (মামলা নং-১০/৯৪, তারিখ: ১৫/৬/২০২৫)। এসব নেতাকর্মীর অধিকাংশই বিএনপির ত্যাগী এবং নির্যাতিত কর্মী বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ছাত্রদল নেতা রনি ও তার ভাই লিটন এলাকায় ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা সরবরাহ করে যুব সমাজ ধ্বংস করছে। ইউনিয়ন পরিষদের প্রকল্প, এলজিইডির রাস্তাঘাট এবং এডিপির কাজেও চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ রয়েছে। রনি নিজেকে তারেক রহমানের ঘনিষ্ঠ দাবি করে নেতাকর্মীদের ভয় দেখিয়ে দমন করছে।

এছাড়া পারিবারিক কবরস্থানে বালু ফেলতে গিয়েও এক লাখ টাকা চাঁদা দাবি করে তার বাহিনী, এমন অভিযোগও তুলে ধরেন রুস্তুম আলী। তার ভাষ্য অনুযায়ী, এসব বিষয়ে প্রশাসন ও দলীয় ফোরামে একাধিকবার অভিযোগ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি সাংবাদিকদের মাধ্যমে দলীয় ও প্রশাসনিকভাবে রনি বাহিনীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভুক্তভোগী জামল হোসেন মল্লিক ও মো. হেলাল সিকদার।

এ বিষয়ে সাইদুল ইসলাম রনি বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন করে একটি মহল বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ