1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

ইসলামবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে হবে: বরিশালে মামুনুল হক

  • প্রকাশিত : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৭২ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফজ মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, দেশে ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশের দুই হাজার মানুষের তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। তাই তাদের রক্তে পাওয়া স্বাধীনতাকে বৃথা যেতে দেব না।

শনিবার (২৩ নভেম্বর) রাতে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন। বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

মাওলানা মামুনুল হক বলেন, তাগুতের (আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা) সিদ্ধান্ত মেনে জীবন পরিচালনা করা মুসলিম জাতির জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয়। দুঃখের বিষয় হচ্ছে, এই বিষয়টি পরিস্থিতির শিকার হয়ে আমরা এড়িয়ে যাই। এখন ঈমানকে জাতির সামনে দ্ব্যর্থহীনভাবে তুলে ধরার সময় এসেছে।

মামুনুল হক আরও বলেন, এখনো যদি আমরা তাগুতের বিরুদ্ধে কণ্ঠ খুলে কথা না বলতে পারি, তাহলে আল্লাহর জমিনে তাওহিদ প্রতিষ্ঠা করতে পারবো না। আল্লাহ এবং তাগুত পরস্পর প্রতিদ্বন্দ্বী। তাগুতের ওপর বিশ্বাস ও আল্লাহর ওপর ঈমান কোনোদিনও এক হতে পারে না।

মহাসম্মেলনে প্রধান মেহমান ছিলেন আওলাদে রাসুল সাইয়্যেদ হাসান আসজাদ মাদানী, বিশেষ মেহমান ছিলেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বিএনপির কেন্দ্রীয় সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা ওবায়দুর রহমান মাহাবুব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ