প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৬:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৩:২৫ এ.এম
রাশমিকা-বিজয়ের রাজকীয় বিয়ের ঘোষণা

বিনোদন সময় প্রতিবেদক // দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা অবশেষে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে গত রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বার্তার মাধ্যমে তারা এই সুখবর জানান। ভক্তদের দেওয়া ‘বিরোশ’ নামটিকে ভালোবেসে গ্রহণ করেই নতুন জীবন শুরু করছেন তারা।
আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের একটি রাজকীয় প্রাসাদে তাদের বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রাক-বিয়ের আয়োজন। অনুষ্ঠানে কঠোর গোপনীয়তা বজায় রাখতে ‘নো ফোন’ নীতি অনুসরণ করা হচ্ছে এবং অতিথিদের বিশেষ চুক্তিতে সই করতে হয়েছে। ৪ মার্চ হায়দরাবাদে বড় সংবর্ধনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পর্দা থেকে শুরু হওয়া এই জুটির দীর্ঘ প্রেমের সফল পরিণতি ঘটছে।
Copyright © 2026 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.