1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক ॥

পটুয়াখালীর বাউফলের ‘কুখ্যাত সন্ত্রাসী’ হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি মামুন হাওলাদার ওরফে ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি। বৃহস্পতিবার (০৬ নভেম্বর, ২০২৫) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসার পেছনে সন্ত্রাসি কর্মকাণ্ড সংঘটিত করার জন্য সংঘবদ্ধ হওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে ডিবি পুলিশ। নওমালা ইউপির ০৬ নং ওয়ার্ডের মৃত কাদের হাওলাদারের পুত্র মামুন ওরফে চোরা মামুন।

অনুসন্ধানে জানা যায়, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে কামাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিল এই মামুন হাওলাদার। সে এলাকায় চোরা মামুন নামে খ্যাত। নওমালা ইউপির নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকার কারণে এলাকায় মারামারি, চাঁদাবাজি, দিনদুপুরে প্রতিপক্ষের ঘরে আগুন, পুকুরের মাছ লুট, ধর্ষণসহ বহু মামলা আছে সন্ত্রাসি মামুনের বিরুদ্ধে। এছাড়াও কালাইয়া-ঢাকায় যাতায়াতকারী লঞ্চে চুরির অভিযোগ রয়েছে এই মামুনের বিরুদ্ধে। যাত্রী সাধারণের মালামালসহ টাকা-পয়সা নিয়ে নদীতে ঝাঁপিয়ে পরার একাধিক গুঞ্জন তার বিরুদ্ধে।

সন্ত্রাসি মামুনের গ্রেফতারের খবর শুনে এলাকায় আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। অনেকে মিষ্টিমুখ করছে। নির্যাতিত নারীরা ডিবি পুলিশকে দোয়া করছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

মামলার বিবরণ : ১। পটুয়াখালীর বাউফল থানার এফআইআর নং-১/৩২৪, তারিখ : ০১ নভেম্বর, ২০২১, ধারা-১৪৩/৩২৩/৩২৬ পেনাল কোড-১৮৬০।

২। পটুয়াখালীর দশমিনা থানার এফআইআর নং-১২/১৭৪, তারিখ-২৬ সেপ্টেম্বও, ২০১৭, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬, পেনাল কোড-১৮৬০।

৩। পটুয়াখালীর বাউফল থানার এফআইআর নং-২১/১১৩, তারিখ-২৩ এপ্রিল, ২০১১, ধারা-১৪৩৪৪৭/৩২৩/৩২৬/৩৭৯/১১০ পেনাল কোড-১৮৬০।

৪। পটুয়াখালীর বাউফল থানার এফআইআর নং-৯/৩৩২, তারিখ-৮ নভেম্বর, ২০২১, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩৭৯/৩০৭ পেনাল কোড-১৮৬০, সৎসহ ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধনী) আইন, ২০১৯।

৫। পটুয়াখালীর বাউফল থানার এফআইআর নং-১১/৩৩৪, তারিখ-১৫ নভেম্বর, ২০২১, এজাহার অভিযুক্ত।

৬। পটুয়াখালীর বাউফল থানার এফআইআর নং-২৯/৬৩, তারিখ-২৫ ফেব্রুয়ারি, ২০২১, ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধনী) আইন, ২০১৯।

৭। পটুয়াখালীর বাউফল থানার এফআইআর নং-১৫/৪৯, তারিখ-১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ধারা-১৪৩/৪৪৮/৩৫৩/৪২৭/৫০৬ পেনাল কোড-১৮৬০ এবং

৮। পটুয়াখালীর বাউফল থানার এফআইআর নং-২০/৭৪, তারিখ-২৩ মার্চ, ২০১৯; ধারা-১৪৭/১৪৮/৩৩২/৩৩৩/৩৫৩ পেনাল কোড-১৮৬০; মামলা সমূহে অভিযুক্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ