1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান – আবু নাসের মো: রহমাতুল্লাহ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১০৭ 0 সংবাদ টি পড়েছেন

 

নিজস্ব প্রতিবেদক

স্বাধীন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি’র ১ নং সদস্যও।

গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) নগরীর সদর রোডস্থ হোটেল কিং ফিশারের তৃতীয় তলায় সাংবাদিকদের সন্মানে তার উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে এ কথা বলেন তিনি।

 

এসময় আবু নাসের বলেন, শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের কন্ঠ চেপে ধরেছিল। তার ঘড়ানার ৪ টি পত্রিকা বাদে সব বন্ধ করে দিয়েছিল। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছিল।

অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করে বন্ধ করা এসব পত্রিকাগুলো চালু করে দিয়েছিলেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান।

একই কাজ করেছে শেখ মুজিবের কন্যা স্বৈরাচারী শেখ হাসিনা। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে অনেক সাংবাদিককে নানাভাবে হয়রানী করেছে। গুম ও খুন করেছেন। কঠিন সব আইনের ধারা দিয়ে অনেক সাংবাদিকদকে কারাবরণও করতে হয়েছে।

 

তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মী সকল মানুষের খোঁজ খবর নেয়। কিন্তু তাদের কেউ খোঁজ নেয় না। রাজনৈতিক নেতা কর্মীদের উচিৎ গণমাধ্যমকর্মীদের খোঁজ নেয়া। গণমাধ্যের স্বাধীনতা না থাকলে সেই দেশে গণতন্ত্র থাকে না। গণতান্ত্রিক একটি দেশে গণমাধ্যমের স্বাধীনতা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারা সমাজের ভাল মন্দ তুলে ধরবেন।

ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাইফুর রহমান মিরণ (নিউজ২৪), সুমন চৌধুরী (সমকাল), জসিম (প্রথম আলো), প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্বা নুরুল আলম ফরিদ, যুগান্তরের চিত্র সাংবাদিক শামীম আহমেদ, শাহীন হাসান (বাংলা ভিশন) , কাওছার হোসেন (চ্যানেল ২৪), সাইদ পান্থ ( চ্যানেল আই), সুখেন্দু এদবর, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, জিয়া শাহীন (বরিশাল প্রতিদিন) আল মামুন (আমাদের সময়), পারভেজ রাসেল (মাইটিভি), বরিশাল বার্তার সম্পাদক নুরুল আমিন, সিহাব তোহাসহ বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারেক রহমানের জন্য দোয়া কামনা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ