নিজস্ব প্রতিবেদক
বরিশাল বিএনপি’র দুই নেতার বাসায় দুর্বৃত্তদের তাণ্ডব ও স্বজনহারা কর্মীদের খোঁজ খবরসহ তাদের পাশে দাঁড়িয়েছেন নগর বিএনপি। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর ও বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল হক লিটুর বাসায় ছুটে যান আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া। দলীয় কার্যক্রমে ঢাকা থেকে ফিরে এদুই নেতার সার্বিক খোজ খবর নিতে ছুটে যান তারা।
একইসাথে হামলাকারীদের শনাক্তপুর্বক যথাযথ ব্যবস্থারও হুঁশিয়ারি দেন আহবায়ক ও সদস্য সচিব। তারা জানান, হামলাকারীরা যদি কেউ দলেরও হয়ে থাকে অবশ্যই তদন্ত সাপেক্ষে তাদের চিহ্নিতপুর্বক সাংগঠনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে। এসময় সৈয়দ আকবর ও লিটু তাদের নগর বিএনপি’র প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে এর আগে বিকেল ৫ টায় নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি নেতা শাহাদাত হোসেন তোতার মেয়ের মৃত্যুতে তাকে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান আহবায়ক ও সদস্য সচিব।
তারা জানান, দলের কর্মীদের সুবিধা-অসুবিধায় আমরা পাশে রয়েছি। তাদের সার্বিক খোজ খবর নিয়ে কোন সমস্যা থাকলে তা সমাধানে আমরা ঐক্যবদ্ধ। এছাড়া দলের নাম ভাঙ্গিয়ে যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার হুশিয়ারিও দেন তারা।